পিরোজপুরে সরকারি কর্ম ঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস বন্ধের নির্দেশ

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখার লক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মঘণ্টা চলাকালীন সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পিরোজপুর

2026-08-03T23:06:49+00:00
2026-08-03T23:06:49+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
পিরোজপুরে সরকারি কর্ম ঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস বন্ধের নির্দেশ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:০৬ পিএম 
পিরোজপুরের সিভিল অফিস। ছবি : সময়ের আলো
সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখার লক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মঘণ্টা চলাকালীন সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়।

সোমবার (৩ আগস্ট) পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা থেকে আড়াইটার পর্যন্ত সরকারি কর্মঘণ্টা চলাকালীন কোনো সরকারি চিকিৎসক কোনো ধরনের ব্যক্তিগত বা প্রাইভেট প্রাকটিসে নিয়োজিত থাকতে পারবেন না।


এতে স্পষ্ট করে সতর্ক করে দেওয়া হয় যে, যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে কর্ম ঘণ্টার মধ্যে প্রাইভেট প্রাকটিস করার অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মঘণ্টায় যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের প্রাইভেট প্রাকটিস পরিচালিত হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে জারীকৃত এ নির্দেশনা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। অনুলিপিটি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক এবং জেলার সব উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।

এছাড়া পিরোজপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনকে বিষয়টি জেলার সব সদস্য প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পিরোজপুর  সরকারি  কর্ম ঘণ্টায়  চিকিৎসক  প্রাইভেট  প্রাকটিস  বন্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: