হকির প্রস্তুতি ম্যাচে সিনিয়রদের দাপট

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এশিয়ান গেমস সামনে রেখে প্রস্তুতি আরও জোরদার করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। সেই প্রস্তুতির অংশ হিসেবে সোমবার অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে

2026-08-04T04:56:23+00:00
2026-08-04T04:56:23+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
খেলা
হকির প্রস্তুতি ম্যাচে সিনিয়রদের দাপট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:৫৬ এএম 
জুনিয়র দলের বিপক্ষে ম্যাচে ৭-১ গোলের বড় জয় তুলে নেয় এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত
এশিয়ান গেমস সামনে রেখে প্রস্তুতি আরও জোরদার করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। সেই প্রস্তুতির অংশ হিসেবে সোমবার অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে একটি প্র্যাকটিস ম্যাচে মাঠে নামে জাতীয় দল। বিকেএসপিতে এশিয়া কাপের ক্যাম্পে থাকা জুনিয়র দলের বিপক্ষে একতরফা ম্যাচে ৭-১ গোলের বড় জয় তুলে নেয় সিনিয়ররা। 

বড় ব্যবধানে জিতলেও দলের পারফরম্যান্স নিয়ে তুষ্ট নন জাতীয় দলের প্রধান কোচ পিটার গেরহার্ড। ম্যাচ শেষে তিনি জানান, এখনও অনেক জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। তবে অনুশীলনে শেখানো কৌশলগুলো খেলোয়াড়রা ম্যাচে সফলভাবে প্রয়োগ করায় তিনি সন্তুষ্ট।

কোচ বলেন, আমি কখনোই সহজে সন্তুষ্ট হই না। আমাদের এখনও অনেক কাজ বাকি। তবে আজ ছেলেদের পারফরম্যান্স আমাকে ইতিবাচকভাবে বিস্মিত করেছে। অনুশীলনে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি, তারা সেগুলোই মাঠে বাস্তবায়ন করেছে। এটা প্রমাণ করে আমরা সঠিক পথেই এগোচ্ছি। 

বর্তমান স্কোয়াডের প্রতিভারও প্রশংসা করেন জার্মান এই কোচ। তার ভাষায়, খেলোয়াড়দের সবচেয়ে বড় শক্তি হলো তারা খুব দ্রুত নতুন বিষয় রপ্ত করে ম্যাচে তা প্রয়োগ করতে পারে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, দলের কিছু দুর্বলতা এখনও রয়ে গেছে এবং সেগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে।

গেরহার্ড বলেন, এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তারা শেখার জন্য আগ্রহী এবং দ্রুত মানিয়ে নিতে পারে। কিন্তু এখনও কিছু ঘাটতি আছে, যেগুলো দূর করাই এখন আমাদের মূল লক্ষ্য। এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। সেই ম্যাচ সামনে রেখে এখন থেকেই সতর্ক কোচ। 

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, আসল পরীক্ষা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আজকের প্রতিপক্ষের সঙ্গে কোরিয়ার তুলনা হয় না। তারা অনেক উঁচুমানের দল। তাই আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। তবে এই মুহূর্তে দলের অগ্রগতিতে আমি সন্তুষ্ট। 

বাংলাদেশ হকি ফেডারেশনের প্রত্যাশা- পিটার গেরহার্ডের অধীনে ধারাবাহিক অনুশীলন ও পরিকল্পিত প্রস্তুতি মাধ্যমে জাতীয় দল এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপহার দিতে সক্ষম হবে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   হকি  এশিয়ান গেমস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: