ইরানের সঙ্গে আলোচনায় কোনো সময়সীমা নেই : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আলোচনার জন্য নিজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুনর্নির্বাচনে অংশ নিচ্ছেন

2026-08-04T12:59:17+00:00
2026-08-04T12:59:17+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের সঙ্গে আলোচনায় কোনো সময়সীমা নেই : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে আলোচনার জন্য নিজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুনর্নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই এ বিষয়ে তার ওপর রাজনৈতিক কোনো চাপ নেই।

সোমবার (৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গত সপ্তাহান্তে ইরানের ওপর পরিকল্পিত হামলা কার্যকর করা হলে দেশটিতে কার্যত খুব কমই অবশিষ্ট থাকত।

তিনি বলেন, যদি মানুষের জীবন বাঁচানোর সুযোগ থাকে, আমি সেই সুযোগ দিতে চাই। তাই আমার ওপর কোনো সময়সীমার চাপ নেই। আমি নির্বাচনে প্রার্থী নই, তবে অনেক যোগ্য রিপাবলিকান প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন। একই সঙ্গে তিনি তেহরানকে পরমাণু ইস্যুতে সমঝোতায় পৌঁছানোর জন্য এটিই ‘শেষ সুযোগ’ বলেও সতর্ক করেছিলেন।

এদিকে চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন (মিডটার্ম) অনুষ্ঠিত হওয়ার কথা। বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের অল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে সাম্প্রতিক জনমত জরিপে নিবন্ধিত ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে ৮ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।



সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: