ফরিদপুরে ৫টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় আল জারা প্রাইভেট ক্লিনিক এর সেবা কার্যক্রম বন্ধ করেছে জেলা সিভিল সার্জন। এ সময়

2026-08-04T19:43:22+00:00
2026-08-04T19:43:22+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফরিদপুরে ৫টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪৩ পিএম 
ফরিদপুরে ৫টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা। ছবি : সময়ের আলো
ফরিদপুরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় আল জারা প্রাইভেট ক্লিনিক এর সেবা কার্যক্রম বন্ধ করেছে জেলা সিভিল সার্জন। এ সময় অভিযান চালিয়ে আরও ৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্যবিভাগ। অভিযানকালে প্রতিষ্ঠানগুলো অব্যবস্থাপনা ও অনুমতিবিহীন (লাইসেন্স বিহীন) কার্যক্রম পরিচালনা করায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থানরত এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এতে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমুন নাহার নাঈম উপস্থিত ছিলেন।


অভিযানকালে আল-জারা স্পেশালাইজড হাসপাতাল, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলিসিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ভর্তি থাকা রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান সম্পর্কে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুর শহরের কয়েকটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়ায় মোট পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফরিদপুর  হাসপাতাল  ডায়াগনস্টিক সেন্টার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: