প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ব্রেট লি

ক্রীড়া ডেস্ক

খেলা

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লি। তিনি জানিয়েছেন, প্রীতির সঙ্গে

2026-08-04T21:24:09+00:00
2026-08-04T21:24:09+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ব্রেট লি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:২৪ পিএম 
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লি। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লি। তিনি জানিয়েছেন, প্রীতির সঙ্গে তার সম্পর্ক কখনোই বন্ধুত্বের সীমা ছাড়ায়নি।

সম্প্রতি ‘বম্বে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, তিনি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। প্রীতি জিনতা তার ভালো বন্ধু ছিলেন এবং এখনো আছেন।

ব্রেট লি বলেন, ‘প্রীতি তখন পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী। আমি তাকে অনেক সম্মান করি। আমাদের সম্পর্ক সবসময়ই বন্ধুত্বের ছিল।’

প্রেমের গুঞ্জন নিয়ে তিনি বলেন, এ ধরনের আলোচনা তাকে কখনো বিরক্ত করেনি। কারণ তিনি জানতেন বাস্তবতা কী। মানুষের নানা ধরনের জল্পনা থাকতে পারে, তবে তিনি সেসবকে গুরুত্ব দেননি।


২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত আইপিএলে প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন ব্রেট লি। সেই সময় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এর আগে ২০১০ সালে প্রীতি জিনতাও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ব্রেট লির সঙ্গে তার প্রেমের খবর শুধুই গুজব এবং তারা কেবল ভালো বন্ধু।

ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। পরে তাদের বিচ্ছেদ হয়। ২০১৪ সালে তিনি লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন। অন্যদিকে, প্রীতি জিনতা ২০১৬ সালে জিন গুডেনাফকে বিয়ে করেন। বর্তমানে তারা যমজ সন্তানের বাবা-মা।

অভিনয়ে প্রীতি জিনতাকে আগামী দিনে ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় দেখা যাবে। ছবিটি ১৪ আগস্ট মুক্তির কথা রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   প্রীতি জিনতা  ব্রেট লি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: