জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে ফ্রি প্রবেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট পদ্মা ও যমুনা সেতুর জাদুঘর জনসাধারণের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে। একই সঙ্গে বাংলাদেশ

2026-08-04T21:45:06+00:00
2026-08-04T21:45:06+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে ফ্রি প্রবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:৪৫ পিএম 
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট পদ্মা ও যমুনা সেতুর জাদুঘর জনসাধারণের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে। একই সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও স্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে যমুনা ও পদ্মা সেতুর জাদুঘর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিকিট ছাড়াই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এছাড়া সেতু কর্তৃপক্ষের আওতাধীন বিনোদন কেন্দ্রগুলো শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হবে।


নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে পুনর্বাসন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ীদের পুরস্কার বিতরণের আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে সেতু ভবন মসজিদসহ সেতু কর্তৃপক্ষের সব প্রকল্প এলাকা ও সাইট অফিসের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সব টোল প্লাজার ডিজিটাল ডিসপ্লে বোর্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বার্তা প্রদর্শন এবং জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দিয়ে বিভিন্ন স্থাপনা সজ্জিত করা হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্মত অবকাঠামো নির্মাণে কাজ করছে সেতু বিভাগ। শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জনগণকে উন্নত সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   জুলাই গণঅভ্যুত্থান  দিবস  পদ্মা-যমুনা  জাদুঘর 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: