বেনাপোল চেকপোস্টে গ্রেফতার টাঙ্গাইলের সাবেক কৃষকলীগ নেতা

​ বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তথা নিষিদ্ধ ঘোষিত কৃষকলীগের নেতাকে গ্রেফতার

2026-08-04T22:43:44+00:00
2026-08-04T22:43:44+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বেনাপোল চেকপোস্টে গ্রেফতার টাঙ্গাইলের সাবেক কৃষকলীগ নেতা
​ বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:৪৩ পিএম 
বেনাপোল চেকপোস্টে গ্রেফতার টাঙ্গাইলের সাবেক কৃষকলীগ নেতা হুমায়ুন তালুকদার। ছবি : সময়ের আলো
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তথা নিষিদ্ধ ঘোষিত কৃষকলীগের নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

​মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ইমিগ্রেশনের ‘স্টপলিস্ট’ দেখে সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নেতার নাম হুমায়ুন তালুকদার। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সুভল্লা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। হুমায়ুন তালুকদার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা কৃষকলীগের বহিষ্কৃত সভাপতি ছিলেন।

​
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় চলতি বছরের ৪ জানুয়ারি একটি মামলা করা হয়েছিল (এফআইআর নম্বর-৫)। সে মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
​
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তি আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ইমিগ্রেশনের ডাটাবেজে থাকা ‘স্টপলিস্ট’ অনুযায়ী তাকে শনাক্ত করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার বিষয়ের সত্যতা পাওয়ার পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বেনাপোল  চেকপোস্ট  গ্রেফতার  টাঙ্গাইল  কৃষকলীগ নেতা  সময়ের আলো  যশোর  খুলনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: