মধ্যরাতে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের হল থেকে ছাত্রশিবিরকে বের করে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের আবাসিক হল থেকে ছাত্রশিবিরের ১০ থেকে ১৫ জন নেতাকর্মীকে মারধর করে মধ্যরাতে বের

2026-08-05T04:36:04+00:00
2026-08-05T04:36:50+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
মধ্যরাতে গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের হল থেকে ছাত্রশিবিরকে বের করে দিল ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৩৬ এএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ৪:৩৬ এএম
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের আবাসিক হল থেকে ছাত্রশিবিরের ১০ থেকে ১৫ জন নেতাকর্মীকে মারধর করে মধ্যরাতে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে গ্রাফিক আর্টস ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক তামিম মাতুব্বর ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মোতাহার হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটে। এতে মেহেদী নামে এক শিবির কর্মী আহত হলে তাকে চিকিৎসার জন্য নিকটস্থ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরকর্মীদের ব্যাগ ও কম্পিউটারসহ হল থেকে জোরপূর্বক বের করে দিয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে ধাওয়া দেয়। পরবর্তীতে ছাত্রদলের একটি মিছিল ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে মোহাম্মদপুর থানা এলাকা ও ধানমন্ডি ২৭ নম্বর ক্রসিং প্রদক্ষিণ করে। 

হলের সিকিউরিটি গার্ড খশিয়ার এবং ভুক্তভোগী শিবির সদস্যরা জানান, গভীর রাতে কোনো প্ররোচনা ছাড়াই অন্তত ১৫ জন শিক্ষার্থীকে মারপিট করে হল ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়।


অন্যদিকে, ছাত্রদল নেতৃত্বের দাবি অনুযায়ী— হলে অবস্থানরত 'রোহান' নামে এক ছাত্রলীগ কর্মীকে বের করার সময় শিবিরকর্মীরা বাধা দিলে উত্তেজনার সূত্রপাত ঘটে। এছাড়া মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোতাহার হোসেনের দাবি, মঙ্গলবার দিনভর শিবির তাদের ওপর হামলা চালিয়েছে এবং রাতে হলে নাশকতার পরিকল্পনা করার খবর পেয়েই তারা শিবিরকে হল থেকে বের করে দিয়েছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে বর্তমানে ক্যাম্পাসের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গ্রাফিক আর্টস ইনস্টিটিউট  ছাত্রশিবির  ছাত্রদল 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: