জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশের জনগণকে জাপানের শ্রদ্ধা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে জাপান।বুধবার (৫ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস এক

2026-08-05T13:36:05+00:00
2026-08-05T13:36:05+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
জাতীয়
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশের জনগণকে জাপানের শ্রদ্ধা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:৩৬ পিএম 
বাংলাদেশ ও জাপানের পতাকা। সংগৃহীত ছবি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে জাপান।

বুধবার (৫ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস এক বার্তায় বলেছে, এই স্মরণীয় দিনে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে।

জাপান বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে সফলভাবে নতুন সরকার গঠনের জন্য অভিনন্দন জানিয়েছে। দেশটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের প্রতি শুভকামনা জানিয়েছে।  


বার্তায় আরও বলা হয়, জাপান–বাংলাদেশ কৌশলগত অংশীদারত্বের আওতায় বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে জাপান দৃঢ়ভাবে পাশে থাকবে। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে দেশটি।  


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   জুলাই  গণঅভ্যুত্থান  বাংলাদেশ  জনগণ  জাপান  শ্রদ্ধা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: