দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে ঘন

2026-08-05T14:42:38+00:00
2026-08-05T14:42:38+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:৪২ পিএম 
ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমিরাত কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর জানিয়েছে, আমিরাতের কর্মকর্তাদের বরাতে প্রায় ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে। একই প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলের ভিডিও ধারণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

এদিকে ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে আমিরাতের সরকারি গণমাধ্যমও বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি।

মেহরের প্রতিবেদনে নাসার তাপীয় (থার্মাল) চিত্র বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, জেবেল আলি বন্দরের পাশের জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি গুদামে আগুন লাগে।

এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বিস্ফোরণের পর আবাসিক এলাকার কাছাকাছি আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের বরাতে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কাছাকাছি আল ফুরজান এলাকার বাসিন্দারাও একই সময়ে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

দুবাই শহরের কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জেবেল আলি সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পাঞ্চল। এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম কৃত্রিম সমুদ্রবন্দরগুলোর একটি, মুক্ত বাণিজ্য অঞ্চল এবং পাম জেবেল আলি প্রকল্প।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাত আগে থেকেই উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তবে জেবেল আলির এই বিস্ফোরণের সঙ্গে চলমান আঞ্চলিক সংঘাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: