এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিনকে ডিম মারল ছাত্রদল

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ডিম ছুড়েছে ছাত্রদল।বুধবার

2026-08-05T16:48:19+00:00
2026-08-05T16:48:19+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিনকে ডিম মারল ছাত্রদল
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৪৮ পিএম 
গাজী সালাউদ্দিন তানভীর। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ডিম ছুড়েছে ছাত্রদল। 

বুধবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।  

বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম এক গণমাধ্যমকে বলেন, সালাউদ্দিনকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে পুলিশের পিকআপ ভ্যানে তুলে কারাগারে পাঠানোর সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে তড়িঘড়ি করে তাকে কারাগারে পাঠানো হয়। 

গ্রেফতারের খবর পেয়ে আগে থেকেই বগুড়া নগর ছাত্রদল, সরকারি আজিজুল হক কলেজ শাখা ও সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের ক্ষুব্ধ নেতা–কর্মীরা পচা ডিম হাতে আজ আদালত চত্বরে অবস্থান নেন। তাকে আদালত থেকে গাড়িতে তোলার সময় নেতা–কর্মীরা ডিম নিক্ষেপ করে ক্ষোভ ঝেড়েছেন।


ডিম মারার বিষয়টি স্বীকার করেছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় সর্বস্তরের মানুষের পাশাপাশি বগুড়া ছাত্রদলের নেতা–কর্মীরাও সালাউদ্দিনের ওপর ক্ষুব্ধ। গ্রেফতারের খবর পেয়ে আগে থেকেই বগুড়া নগর ছাত্রদল, সরকারি আজিজুল হক কলেজ শাখা ও সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের ক্ষুব্ধ নেতা–কর্মীরা পচা ডিম হাতে আজ আদালত চত্বরে অবস্থান নেন। তাকে আদালত থেকে গাড়িতে তোলার সময় নেতা–কর্মীরা ডিম নিক্ষেপ করে ক্ষোভ ঝেড়েছেন।   

আজ ভোরে রাজধানীর মনিপুর এলাকা থেকে গাজী সালাউদ্দিনকে গ্রেফতার করে বগুড়া জেলা পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় গত ৩১ জুলাই এনসিপি থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এরপর ২ আগস্ট তার নামে সাইবার সুরক্ষা আইনে বগুড়া সদর থানায় মামলা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান।   

এর আগে, ২০২৫ সালের ২১ এপ্রিল ডিসি নিয়োগ–বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন–বাণিজ্যের অভিযোগ ওঠায় গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ছাত্রদল  এনসিপি  সালাউদ্দিন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: