নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জে চাষাঢ়ায় অবস্থিত সরকারি তোলারাম কলেজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া- পাল্টা ধাওয়ার সংঘর্ষে উভয় পক্ষই অন্তত

2026-08-05T22:07:54+00:00
2026-08-05T22:08:03+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:০৭ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ১০:০৮ পিএম
নারায়ণগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে চাষাঢ়ায় অবস্থিত সরকারি তোলারাম কলেজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া- পাল্টা ধাওয়ার সংঘর্ষে উভয় পক্ষই অন্তত ১০ জন আহত হয়েছেন। 
 
বুধবার (৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পে জুলাই গণঅভ্যুত্থানের দিবস অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে না দেওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্কের এক পর্যায়ে রড, লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাদের বক্তব্য দিতে না দেয়ায় তারা উদ্দেশ্য প্রনোদিতভাবে হামলা করেছে। এতে তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। ছাত্রশিবির পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে বলে দাবি ছাত্রদল নেতাকর্মীদের। 


অপরদিকে শিবিরের নেতাকর্মীরা জানান, কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীকে ছাত্রদলের সন্ত্রাসীরা বেধড়ক মারধর করে। খবর পেয়ে ছাত্রশিবিরের জেলা ও মহানগরের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে গেলে তাদের উপরেও হামলা চালালে সংঘর্ষ বাধে। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসানুজ্জামান জানান, কলেজ ক্যাম্পে একটি অনুষ্ঠান বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   নারায়ণগঞ্জ  ছাত্রদল  ছাত্রশিবির  সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: