ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতা

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুর

2026-08-06T00:21:44+00:00
2026-08-06T00:21:44+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:২১ এএম 
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতা। ছবি : সময়ের আলো
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুর রহিম মিয়া উপজেলা বিএনপির নেতাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে অনেকে এটিকে বিএনপিতে তার যোগদান হিসেবে মনে করছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৫টায় কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিতির বিষয়ে চেয়ারম্যান নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

ফুল দিয়ে যোগদানের বিষয়ে তিনি বলেছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে ইউনিয়নবাসীর জন্য কাজ করতে চাই। উপজেলা বিএনপির নেতাদের ফুল দিয়েছি। আমি মনে-প্রাণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে বিএনপির রাজনীতি করব।

আবদুর রহিম আরও বলেন, আমার বাবা, দাদা, আমাদের পরিবার একটি বিএনপি পরিবার। আমি কীর্তিপাশা ইউনিয়নে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেনি, ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আওয়ামী লীগ দেশে ক্ষমতায় ছিল, ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমার কাজ করতে হয়েছে।


সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুজ্জামান চপল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল হক মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, প্রচার সম্পাদক আজিজুল হক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসানসহ অন্য নেতারা।

সভায় কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজ নিজ সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন। ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এ সভার আয়োজন করেন দলটির নেতাকর্মীরা।

সময়ের আলো/আতা


  বিষয়:   ইউনিয়ন  বিএনপি  সাংগঠনিক সভা  আওয়ামী লীগ  ঝালকাঠি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: