শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিবের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের

2026-08-06T17:55:20+00:00
2026-08-06T17:55:20+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আইন-আদালত
শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিবের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৫৫ পিএম 
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সংগৃহীত ছবি
শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম।  

তিনি বলেন, ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রায় সম্পন্ন হয়েছে। তদন্তের শেষ ধাপের কাজ চলছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুতই আদালতে চার্জশিট দাখিল করা হবে। 


দুদক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। তদন্তে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়েছে।   

মামলার অন্য আসামিরা হলেন- সমবায় অধিদফতরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।

চার্জশিট দাখিলের পর মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে দুদক। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   শেয়ার কেলেঙ্কারি  মামলা  সাকিব আল-হাসান  চার্জশিট 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: