ঢামেকে কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক

2026-08-06T18:51:55+00:00
2026-08-06T18:51:55+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ঢামেকে কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৫১ পিএম 
প্রতীকী ছবি
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের এক বন্দির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কারারক্ষীরা উজ্জ্বল মিয়া (৩২) নামে ওই বন্দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ হয়ে পড়ায় কেন্দ্রীয় কারাগার থেকে উজ্জ্বল মিয়াকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কী মামলায় তিনি কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

কারা সূত্রে জানা গেছে, উজ্জ্বল মিয়ার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের বাগর কাপুড়িয়া গ্রামে। তার বাবার নাম শামসুল হক। তার হাজতি নম্বর ১১৭৫১/২৬।

সময়ের আলো/এমকে


  বিষয়:   ঢামেক  কেন্দ্রীয় কারাগার  বন্দি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: