নাটোরে ১৪ কিমি সড়ক জুড়ে এলজিইডির সাড়ে ৩ হাজার বৃক্ষরোপণ

নাটোর প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরে সাড়ে তিন হাজার গাছের চারা রোপণ করেছে

2026-08-06T19:49:12+00:00
2026-08-06T19:49:47+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নাটোরে ১৪ কিমি সড়ক জুড়ে এলজিইডির সাড়ে ৩ হাজার বৃক্ষরোপণ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ৭:৪৯ পিএম
নাটোরে ১৪ কিমি সড়ক জুড়ে এলজিইডির সাড়ে ৩ হাজার চারা রোপণ। ছবি : সময়ের আলো
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরে সাড়ে তিন হাজার গাছের চারা রোপণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। জেলার সাতটি উপজেলায় মোট ১৪ কিলোমিটার গ্রামীণ সড়কের উভয় পাশে এসব চারা রোপণ করা হচ্ছে।

রোপিত গাছের মধ্যে বিভিন্ন দেশীয় ফল ছাড়াও বনজ এবং ঔষধি গাছের চারা রয়েছে। এসব গাছের পরিচর্যায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে কর্মরত এলসিএস গ্রুপের মহিলা শ্রমিক নিয়োজিত রয়েছেন বলেও জানা গেছে।

গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী মিলন মিয়া জানান, স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। চাচকৈড় জিসি থেকে কুন্দল সড়ক, ধারাবারিষা থেকে নয়াবাজার সড়ক এবং বিলসা এলাকায় ইতোমধ্যে ৪’শ চারা রোপণ করা হয়েছে। আরও কয়েকটি সড়কে গাছের চারা রোপণ করা হবে।

সিংড়া উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান জানান, ইতোমধ্যে দেড়শত চারা রোপণ করা হয়েছে। বর্ষার মধ্যেই অবশিষ্ট সাড়ে তিনশত চারা রোপণ করা হবে।


নাটোর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এলজিইডি বৃক্ষরোপণ করছে। গাছের চারা রোপণের পাশাপাশি রোপিত চারা পরিচর্যায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নাটোর  সড়ক  এলজিইডি  চারা রোপণ  সময়ের আলো  বৃক্ষরোপণ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: