১ লাখ ১৯ হাজার শিক্ষক পেলেন বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা দেশের ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর এসেছে। আটকে

2026-08-06T21:17:31+00:00
2026-08-06T21:17:31+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
শিক্ষা
১ লাখ ১৯ হাজার শিক্ষক পেলেন বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:১৭ পিএম 
১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা দেশের ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর এসেছে। আটকে থাকা এসব অর্থ বিতরণে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী এবং অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন আরও ৭৫ হাজার শিক্ষক-কর্মচারী। সব মিলিয়ে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে এই অর্থ বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, কল্যাণ ট্রাস্টের ক্ষেত্রে উপকারভোগীরা তাদের পুরো পাওনা অর্থই পেতে পারেন। অন্যদিকে অবসর সুবিধা বোর্ড থেকে প্রত্যেককে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামী ১৪ আগস্ট সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।


শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে অবসরের অপেক্ষায় থাকা ১ লাখ ৫ হাজার ৬৪৪ শিক্ষক-কর্মচারীর পাওনা পরিশোধে প্রয়োজন প্রায় ৯ হাজার ৭৫৭ কোটি টাকা। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডে জমা পড়া ৫৯ হাজার ৮২০টি আবেদনের বিপরীতে প্রয়োজন প্রায় ৭ হাজার ১৭৬ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টে জমা হওয়া ৪৫ হাজার ৮২৪টি আবেদনের বিপরীতে প্রয়োজন প্রায় ২ হাজার ৫৮১ কোটি টাকা।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষকদের অবসর সুবিধা পরিশোধে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। শুরুতে অর্থ বিভাগ ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেও পরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বরাদ্দ বাড়ানো হয়। এর আগে অবসর সুবিধা বোর্ডের জন্য ২ হাজার কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে ডিও (ডেমি-অফিসিয়াল) চিঠি পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শিক্ষক  সুখবর 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: