সীমান্তে নতুন মাদক কুশের ৬ কোটির চালান জব্দ, পাচারকারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের নতুন সিনথেটিক মাদক কুশসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড

2026-08-06T21:57:34+00:00
2026-08-06T21:57:34+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সীমান্তে নতুন মাদক কুশের ৬ কোটির চালান জব্দ, পাচারকারী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:৫৭ পিএম 
সীমান্তে নতুন মাদক কুশের ৬ কোটির চালান জব্দ, পাচারকারী আটক। ছবি : সময়ের আলো
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের নতুন সিনথেটিক মাদক কুশসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক পাচারকারীর মো. তারিকুজ্জামান (২৪) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. ওহিদুজ্জামানের ছেলে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সদর দফতরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি জানান, মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজারের উপর দিয়ে সীমান্ত এলাকায় মাদকের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি বিশেষ আভিযানিক দল মাধবকাটি বাজার এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে সন্দেহভাজন ব্যক্তি তারিকুজ্জামানের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে বাংলাদেশে নতুন আসা ১২ কেজি কুশ নামক মূল্যবান মাদকসহ তাকে আটক করা হয়। জব্দ করা হয় পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন। জব্দকৃত মাদকসহ মালামালের বাজার মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা বলেও জানান তিনি।


বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত নতুন মাদক কুশ মূলত প্রাকৃতিক মারিজুয়ানা ফুল থেকে প্রক্রিয়াজাতকৃত বিশেষ এক ধরনের মাদক। বিশ্ববাজারে এই মারিজুয়ানা ফুল বা কুঁড়ির সাথে অতিরিক্ত টেট্রাহাইড্রো ক্যানাবিনল (টিএইচসি) রাসায়নিক মিশিয়ে লিকুইড, পাউডার কিংবা ট্যাবলেট আকারে সিনথেটিক মাদক তৈরি করা হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সাতক্ষীরা  সীমান্ত  মাদক  কুশ  জব্দ  পাচারকারী আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: