শেরপুরে সীমান্তে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

চোরাই পথে আনার সময় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে প্রায় ৮১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরণের ওষুধ জব্দ করেছে

2026-08-06T22:20:53+00:00
2026-08-06T22:20:53+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শেরপুরে সীমান্তে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:২০ পিএম 
শেরপুরে সীমান্তে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ। ছবি : সংগৃহীত
চোরাই পথে আনার সময় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে প্রায় ৮১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরণের ওষুধ জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার পানিহাতা এলাকা থেকে ওইসব ওষুধ জব্দ করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান বিজিবি ময়মনসিংহের অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজিদ।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে বিজিবি ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন এর অধীন নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ক্যাম্পের টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পানিহাতা এলাকায় অভিযান চালায়।


এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিত টের পেয়ে ওষুধগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় ওষুধের ওই চালান জব্দ করে। যার সিজার মূল্য ৮১ লাখ টাকার ওপরে বলেও জানানো হয় বিজিবির পক্ষ থেকে।

সময়ের আলো/আতা
  বিষয়:   শেরপুর  সীমান্ত  ভারতীয় ওষুধ জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: