হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে তানজিনা আক্তার মীম (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলের দিকে হাটহাজারী

2026-08-06T23:12:34+00:00
2026-08-06T23:12:34+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:১২ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে তানজিনা আক্তার মীম (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলের দিকে হাটহাজারী পৌরসভার ৪ নং ওয়ার্ডের আলীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তানজিনা আক্তার ওই বাড়ির প্রবাসী আবু তাহেরের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, তানজিনা আক্তার দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকালের দিকে সে বাড়ি পাশে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ ধরে তানজিনার সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


ঘটনাস্থল পরিদর্শন করা হাটহাজারী মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক আলতাফ রাত ৯ টার দিকে এ প্রতিবেদককে জানান, স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী এবং মৃগী রোগী ছিলো। ঘটনার দিন সে পানিতে পড়ে আর উঠতে পারেনি। রাতেই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   হাটহাজারী  পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর  চট্টগ্রাম  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: