‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের শিল্পী স্বাগত দে আর নেই

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ভারতীয় বাংলা লোকগানের জনপ্রিয় শিল্পী স্বাগত দে আর নেই। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা

2026-08-06T23:37:04+00:00
2026-08-06T23:37:04+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের শিল্পী স্বাগত দে আর নেই
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৩৭ পিএম 
ভারতীয় বাংলা লোকগানের জনপ্রিয় শিল্পী স্বাগত দে আর নেই। সংগৃহীত ছবি
ভারতীয় বাংলা লোকগানের জনপ্রিয় শিল্পী স্বাগত দে আর নেই। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার। তার মৃত্যুতে বাংলা সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। 

‘সোনা বন্ধু রে’ ও ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর মতো জনপ্রিয় লোকগানের মাধ্যমে শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পান স্বাগত দে। সুরেলা কণ্ঠ ও প্রাণবন্ত পরিবেশনার জন্য তিনি দীর্ঘদিন ধরে লোকসংগীতপ্রেমীদের কাছে সমাদৃত ছিলেন। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় সংগীতাঙ্গনের অনেক শিল্পী। গায়ক জোজো বলেন, স্বাগত দের অকাল প্রয়াণ অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, স্বাগত যে সময়ে জনপ্রিয়তা পেয়েছিল, সেই সময়টা আমি দেখেছি। আমরা একসঙ্গে অনেক অনুষ্ঠান করেছি। লোকগীতিতে তার মতো শিল্পী ও পারফর্মার এখন খুব কমই দেখা যায়। তার চলে যাওয়া বাংলা সংগীতের জন্য বড় ক্ষতি।  


গায়ক রূপঙ্কর বাগচীও শোক প্রকাশ করে বলেন, স্বাগত লোকগানের শিল্পী হলেও নানা ধরনের গান গাইতে পারতেন। আমাদের সংগীতজীবনের শুরু প্রায় একই সময়ে। তিনি যেমন ভালো গাইতেন, তেমনি ভালো পারফর্মারও ছিলেন। তার মৃত্যুতে আমি খুবই মর্মাহত। 

পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে স্বাগত দে সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে তিনি মূলত বাড়িতেই ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।  

স্বাগত দের প্রয়াণে সংগীতশিল্পী ও ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। তার জনপ্রিয় গানগুলো বাংলা লোকসংগীতের শ্রোতাদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   লোকগীতি শিল্পী  স্বাগত দে 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: