ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা সাগরিকা পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে

2026-08-07T08:27:41+00:00
2026-08-07T08:27:41+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:২৭ এএম 
ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা সাগরিকা পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত সাইফ আলী (৫২), তুষার (৩৪) ও রানী বেগমকে (৫০) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


দুর্ঘটনা কবলিত বাসের আহত যাত্রী রানী বেগম বলেন, বাস চলার সময় চালক বারবার মোবাইলে কথা বলছিলেন। আমরা কয়েকজন যাত্রী তাকে নিষেধও করেছিলাম। কিন্তু তিনি কারও কথা শোনেননি। কিছুক্ষণ পরই হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঢাকা  বরিশাল  মহাসড়ক  যাত্রীবাহী বাস  খাদে  আহত  ফরিদপুর  ভাঙ্গা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: