জাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদ ছাড়লেন শেখ জিসান আহমেদ

জাবি প্রতিনিধি

শিক্ষা

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী রোববার বিশ্ববিদ্যালয়

2026-08-07T08:44:18+00:00
2026-08-07T08:44:18+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদ ছাড়লেন শেখ জিসান আহমেদ
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:৪৪ এএম 
শেখ জিসান আহমেদ। ছবি : সংগৃহীত
আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার পদত্যাগপত্রের লিখিত কপি জমা দেওয়া হবে।

শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। সেখানে তিনি লিখেছেন, আমি শেখ জিসান আহমেদ জাকসুর সাংস্কৃতিক সম্পাদক থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ না, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসব না। রাজনীতির নোংরামি আমার পছন্দ না।


স্ট্যাটাসের শেষাংশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ধন্যবাদ জাহাঙ্গীরনগর, সবকিছুর জন্য।

শেখ জিসান আহমেদের এই ঘোষণার পর জাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি ক্যাম্পাসে আলোচনা তৈরি করেছে। তবে তার পদত্যাগপত্র প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার পর এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জানা যাবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জাকসু  সাংস্কৃতিক সম্পাদক  পদ  শেখ জিসান  সময়ের আলো  জাবি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: