ঘুমের ভুল ভঙ্গি বাড়াতে পারে স্নায়ুর ব্যথা

সময়ের আলো ডেস্ক

ফিচার

দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়া স্বাভাবিক অভ্যাস। তবে ঘুম যতটা জরুরি, সঠিক ভঙ্গিতে ঘুমানোও ততটাই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের

2026-08-07T12:35:08+00:00
2026-08-07T12:35:08+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
ঘুমের ভুল ভঙ্গি বাড়াতে পারে স্নায়ুর ব্যথা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৩৫ পিএম 
প্রতীকী ছবি
দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়া স্বাভাবিক অভ্যাস। তবে ঘুম যতটা জরুরি, সঠিক ভঙ্গিতে ঘুমানোও ততটাই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ভুল ভঙ্গিতে দীর্ঘ সময় ঘুমালে পিঠের ব্যথা, হাত-পায়ে ঝিমঝিম ভাব, ঘাড়ে অস্বস্তিসহ স্নায়ুজনিত সমস্যার উপসর্গ বেড়ে যেতে পারে।

অ্যাস্টার হোয়াইটফিল্ড হাসপাতালের নিউরোলজি বিশেষজ্ঞ ডা. সুরভি চতুর্বেদী জানিয়েছেন, শুধু একটি নির্দিষ্ট ঘুমের ভঙ্গি স্নায়ুর স্থায়ী ক্ষতি করে না। তবে ভুল ভঙ্গি আগে থেকে থাকা সমস্যাকে আরও তীব্র করতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় একইভাবে শুয়ে থাকলে নির্দিষ্ট স্নায়ুর ওপর অতিরিক্ত চাপ পড়ে।

তিনি বলেন, অনেকেই সায়াটিকার ব্যথাকে সাধারণ কোমর বা পিঠের ব্যথা মনে করেন। বাস্তবে এটি কোমরের নিচ থেকে শুরু হয়ে নিতম্ব, উরু ও পায়ের পেছন পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এর সঙ্গে অবশ ভাব, ঝিমঝিম অনুভূতি বা পায়ে দুর্বলতাও দেখা দিতে পারে। স্লিপড ডিস্ক, মেরুদণ্ডের সংকীর্ণতা বা অন্য গাঠনিক সমস্যার কারণে এ ব্যথা হতে পারে।


বিশেষজ্ঞের মতে, পেটের ওপর ভর দিয়ে ঘুমানোর অভ্যাস কোমরের নিচের অংশে অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং মেরুদণ্ডের স্বাভাবিক অবস্থান নষ্ট করতে পারে। আবার কাত হয়ে ঘুমানোর সময় পায়ের যথাযথ সাপোর্ট না থাকলেও সায়াটিকার উপসর্গ বাড়তে পারে।

এ কারণে যাদের পিঠ বা সায়াটিকার সমস্যা রয়েছে, তাদের চিত হয়ে হাঁটুর নিচে অথবা কাত হয়ে দুই হাঁটুর মাঝে একটি বালিশ রেখে ঘুমানোর পরামর্শ দিয়েছেন ডা. সুরভি। এতে মেরুদণ্ড সঠিকভাবে সমর্থন পায় এবং ব্যথা বাড়ার ঝুঁকি কমে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ঘুম  স্নায়ু  ব্যথা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: