ফারাক্কা চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় সাংসদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালের ফারাক্কা পানি চুক্তি নবায়ন না করার আহ্বান জানিয়েছেন জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউর

2026-08-07T13:34:54+00:00
2026-08-07T13:34:54+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ফারাক্কা চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় সাংসদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:৩৪ পিএম 
ভারতের রাজ্যসভার সদস্য সঞ্জয় কুমার ঝা। ছবি : সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালের ফারাক্কা পানি চুক্তি নবায়ন না করার আহ্বান জানিয়েছেন জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউর কার্যনির্বাহী জাতীয় সভাপতি ও রাজ্যসভার সদস্য সঞ্জয় কুমার ঝা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজ্যসভায় তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর ২০২৬ চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। তাই নতুন করে চুক্তি নবায়নের পরিবর্তে বিহারের মত গঙ্গা অববাহিকার ওপর নির্ভরশীল রাজ্যগুলোর ২০৫০ সাল পর্যন্ত পানির চাহিদা বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করে নতুন পানি বণ্টন কাঠামো প্রণয়ন করা উচিত।

সঞ্জয় কুমার ঝার দাবি, ফারাক্কা চুক্তির কারণে বিহারের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুষ্ক মৌসুমে রাজ্যটি তীব্র পানি সংকটে পড়ে, বিশেষ করে দক্ষিণ বিহারে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত কমে যাওয়ায় কৃষি, পানীয় জল ও শিল্প খাত চাপে রয়েছে।


তিনি জানান, বিহার সরকারের হিসাব অনুযায়ী ২০৫০ সালের মধ্যে রাজ্যটির অতিরিক্ত প্রায় দুই হাজার কিউসেক পানি প্রয়োজন হবে। কিন্তু বর্তমান চুক্তিতে সেই চাহিদার প্রতিফলন নেই। তাই সব অংশীজনের প্রয়োজন বিবেচনায় নিয়ে নতুন পানি ব্যবস্থাপনা নীতিমালা তৈরির আহ্বান জানান তিনি।

রাজ্যসভার বাইরে সাংবাদিকদের সঞ্জয় কুমার ঝা বলেন, জেডিইউ এবং দলের নেতা নীতীশ কুমার শুরু থেকেই ফারাক্কা পানি চুক্তির বিরোধিতা করে আসছেন। 

বিহারের কৃষি, পানীয় জল ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত না করে চুক্তি নবায়ন করা হলে রাজ্যের লাখো মানুষের জীবিকা ঝুঁকিতে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

সময়ের আলো/এমকে
  বিষয়:   ফারাক্কা  সঞ্জয় কুমার ঝা  ভারত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: