ছুটির দিনে সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ার এরুলিয়ায় বাসের চাপায় ৭ জন ও সিলেটের ওসমানীনগরে

2026-08-07T15:08:29+00:00
2026-08-07T15:48:16+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
জাতীয়
ছুটির দিনে সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:০৮ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি
শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ার এরুলিয়ায় বাসের চাপায় ৭ জন ও সিলেটের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেছে ৯ জনের। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।

আজ ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার এরুলিয়ায় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী এসি বাস রাস্তার পাশে থাকা শ্রমিকদের বাজারে ঢুকে যায়। এ সময় সেখানে কাজের অপেক্ষায় ছিলেন প্রায় ২৫ থেকে ৩০ জন ধানকাটার শ্রমিক।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানিয়েছেন, বাসচাপায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৪ জন।


নিহতরাদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, গাইবান্ধার আমিরুল ইসলাম (৫০), নূর আলম (৫০), আবদুস ছামাদ ও বেলাল, জয়পুরহাটের তাজমুল ও ফয়জার।

অন্যদিকে সকাল ৭টা ৫ মিনিটে সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের কাশিকাপন এলাকায় বেঙ্গল পরিবহণ ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে হলে ঘটনাস্থলেই ইউনিক বাসের ৭ যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।


নিহতদের মধ্যে রয়েছেন বাউলশিল্পী পেহেলী ভৈরবী। নিহত ৯ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়াদের মধ্যে দুজন সিলেটের ও দুজন কিশোরগঞ্জের। তারা হলেন সিলেট নগরীর সোবহানবাগের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা খোজাইফা (৩), কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম ও কিশোরগঞ্জের ভৈরবের পেহেলি ভৈরবী। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান, নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী। আহতদের বেশিরভাগও এই বাসের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

সময়ের আলো/জোই


  বিষয়:   ছুটির দিন  সকাল  সড়ক দুর্ঘটনা  ঝরল প্রাণ  সময়ের আলো  বগুড়া  সিলেট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: