গোপালগঞ্জে আ. লীগের আরও ১৫ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দলটির ১৫ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে

2026-08-07T15:53:05+00:00
2026-08-07T15:53:05+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে আ. লীগের আরও ১৫ নেতাকর্মীর পদত্যাগ
গোপালগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দলটির ১৫ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন, ইকরাম ফকির, রিপন শেখ, এনজেহার মোল্যা, মিজান মোল্যা, হায়াত মোল্যা, লুকমান মোল্যা, আকরাম মোল্যা, আকাদ্দেস মোল্যা, ইমদাদ মোল্যা, নাসিমা খায়ের, হাবিবুর রহমান রাসেল, আইউব মুন্সী ও মন্টু মোল্যা। তারা সবাই মুকসুদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর পৌরসভার কমলাপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান মোল্যা।


এ সময় তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তিনিসহ মোট ১৫ জন নেতাকর্মী আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি সবার প্রতি তাদের এই সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য পদত্যাগকারী নেতারাও একসুরে আওয়ামী লীগের সব রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   গোপালগঞ্জ  আওয়ামী লীগ  নেতাকর্মী  পদত্যাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: