কালিয়াকৈরে বাসে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।শুক্রবার (৭ আগস্ট) বিকেল‌ তিনটার দিকে

2026-08-07T16:26:07+00:00
2026-08-07T16:26:07+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে বাসে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:২৬ পিএম 
গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল‌ তিনটার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি রাজধানী পরিবহনের পিছনে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   কালিয়াকৈর  বাস  আগুন  আগুন নিয়ন্ত্রণে  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: