তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের

2026-08-07T17:17:22+00:00
2026-08-08T13:24:39+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১:২৪ পিএম
প্রতীকী ছবি
পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় ভুক্তভোগীর পরিবার চাটমোহর থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছে। অভিযুক্ত মাসুদ রানা (৪৭) পার-চাটরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭ টার দিকে প্রাইভেট পড়ার জন্য তৃতীয় শ্রেণীর ওই শিক্ষার্থী বনগ্রাম যাচ্ছিল। এ সময় মাসুদ রানা ওই শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাব রাজি না হলে তার সেখানেই যৌন নিপীড়ন চালায় মাসুদ রানা।



এ সময় পাশের বাড়ির এক নারী বিষয়টি দেখে ফেললে মাসুদ রানা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে চাটমোহর থানায় ধর্ষণচেষ্টার একটি মামলা করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান জানান, মামলা রেকর্ড করার পরপরই আসামি মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মাসুদ রানাকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চাটমোহর  পাবনা  শিক্ষার্থী  ধর্ষণচেষ্টা  অভিযোগ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: