অজিদের ঘাম ছুটিয়ে ৪ উইকেট শিকার হাসান মাহমুদের, তবুও চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়া সফরের মূল লড়াই শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে প্রস্তুতি ম্যাচের

2026-08-07T19:27:45+00:00
2026-08-07T19:45:09+00:00
 
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
খেলা
অজিদের ঘাম ছুটিয়ে ৪ উইকেট শিকার হাসান মাহমুদের, তবুও চাপে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:২৭ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ৭:৪৫ পিএম
অজিদের ঘাম ছুটিয়ে ৪ উইকেট শিকার হাসান মাহমুদের । ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া সফরের মূল লড়াই শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে ম্যাচের চিত্রটা খুব একটা আশাব্যঞ্জক নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ৯২ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯ রানেই ২ উইকেট হারিয়ে চাপে সফরকারীরা।

এদিন বল হাতে অজিদের ঘা ম ছুটিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। শিকার করেছেন ৪ উইকেট। ইংলিশ কন্ডিশনে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়েছেন জাতীয় দলের হয়ে।

প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে নিজের বোলিং নিয়ে হাসান মাহমুদ বলেন, ‘ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুবই ভালো শুরু করেছি এবং বোলাররা খুবই ভালো লাইন এবং লেন্থ মেইনটেইন করে বোলিং করেছে। এখানকার কন্ডিশন খুবই ভালো, বাউন্স এবং সুইং হচ্ছে। বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে, আমরা বোলিং ইউনিট হিসেবে সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি।’


আরও যোগ করেন, 'আমি বিশেষ করে লন্ডনে ইউকের যে কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন, দুইটাকেই বলব সিমিলার কন্ডিশন। আমি দুইটাতেই বোলিং করতে অনেক এনজয় করি এবং চেষ্টা করি লাইন মেইনটেইন করে সুইং ধরে রাখতে। নতুন বলে যদি দ্রুত উইকেট পাই, সেই মেন্টালিটি নিয়েই বোলিং করি এবং চেষ্টা করেছি সেটা মেইনটেইন করার।'

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনের এই লাল বলের প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়ে ২৬৩ রানেই গুটিয়ে যায় দল। জবাবে ব্যাট করতে নেমে মধ্যম সারির ব্যাটারদের দায়িত্বশীল ইনিংসে ভর করে ৩৫৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করেত নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। শুরুতেই সাজঘরে ফিরে যান ওপেনার সাদমান ইসলাম। এরপর থিতু হতে পারেননি অভিজ্ঞ মুমিনুল হকও। দিনশেষে ২ উইকেটে ১৯ রান তুলে ৭৩ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। শনিবার ম্যাচের তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশের প্রধান লক্ষ্য হবে দ্রুত রান তুলে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করানো।

সময়ের আলো/টিকে


  বিষয়:   অজি  হাসান মাহমুদ  বাংলাদেশ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: