বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় রাতের আঁধারে ঘরে প্রবেশ করে বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. তানজিল (২৬) নামের এক

2026-08-07T22:54:52+00:00
2026-08-07T22:54:52+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:৫৪ পিএম 
মনপুরায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় আটককৃত আসামী তানজিল। ছবি : সময়ের আলো
ভোলার মনপুরায় রাতের আঁধারে ঘরে প্রবেশ করে বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. তানজিল (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে শুক্রবার দুপুরে ভুক্তভোগীর করা মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। পরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম।

অভিযুক্ত তানজিল উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ফিরোজের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী ও অভিযুক্ত মো. তানজিল ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় স্বামীর বন্ধু তানজিল কৌশলে ঘরে প্রবেশ করে। পরে গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ। রাত সাড়ে ১২ টায় ভুক্তভোগীর স্বামী বাসায় আসলে ঘটনা বিষয়ে জানান।


পরে ভুক্তভোগীর স্বামী প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশকে খবর দেন। অভিযোগ আমলে নিয়ে অভিযান চালিয়ে তানজিলকে আটক করে পুলিশ। ধর্ষণের অভিযোগে শুক্রবার দুপুর ১২ টায় ভুক্তভোগী বাদী হয়ে তানজিল সহ অজ্ঞাত আরও একজনের নামে থানায় মামলা করে বলেও জানা গেছে।

ভুক্তভোগীর স্বামী বলেন, বন্ধু হয়েও এমন নিকৃষ্টতম কাজ করেছে সে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, মামলায় আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   বন্ধু  বন্ধুর স্ত্রী  ছুরি ধরে ধর্ষণ  অভিযোগ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: