মাত্র তিন বছরেই যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয়

দক্ষ জনশক্তি আকর্ষণে অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যুক্তরাজ্য সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্লোবাল ট্যালেন্ট ভিসার আওতা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করা

2026-08-08T01:00:58+00:00
2026-08-08T01:00:58+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
জাতীয়
মাত্র তিন বছরেই যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০০ এএম 
সংগৃহীত ছবি
দক্ষ জনশক্তি আকর্ষণে অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যুক্তরাজ্য সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্লোবাল ট্যালেন্ট ভিসার আওতা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে অ্যাস্ট্রাজেনেকা, জাগুয়ার ল্যান্ড রোভারসহ ১০০টির বেশি গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক গবেষকদের স্পনসর করতে পারবে। এতে যোগ্য গবেষকদের জন্য মাত্র তিন বছরেই ইন্ডিফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) বা স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া আরও সহজ হবে।

গত ৬ আগস্ট ঘোষিত এই সংস্কারের মাধ্যমে গ্লোবাল ট্যালেন্ট ভিসার এন্ডোর্সড ফান্ডার রুট ১০০টির বেশি গবেষণানির্ভর বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ফলে গবেষণা ও উদ্ভাবন খাতে আন্তর্জাতিক মেধাবীদের যুক্তরাজ্যে আকৃষ্ট করার সরকারি উদ্যোগ আরও জোরালো হলো।

বর্তমান নিয়ম অনুযায়ী, স্কিল্ড ওয়ার্কার ভিসাধারীদের স্থায়ী বসবাসের (আইএলআর) জন্য সাধারণত পাঁচ বছর অপেক্ষা করতে হয় এবং তারা নির্দিষ্ট নিয়োগকর্তার সঙ্গে কর্মসংস্থানে আবদ্ধ থাকেন।

অন্যদিকে গ্লোবাল ট্যালেন্ট ভিসায় এন্ডোর্সমেন্ট পাওয়া গবেষকরা চাকরি পরিবর্তন, পরামর্শক হিসেবে কাজ করা কিংবা নিজস্ব স্টার্টআপ বা স্পিন-আউট কোম্পানি গঠনের স্বাধীনতা ভোগ করবেন।

সরকারের প্রস্তাবিত নতুন অভিবাসন সংস্কারে অধিকাংশ ভিসার ক্ষেত্রে স্থায়ী বসবাসের সময়সীমা ১০ বছরে উন্নীত করার আলোচনা থাকলেও গ্লোবাল ট্যালেন্ট ভিসাধারীদের জন্য তিন বছরের দ্রুততর আইএলআরের সুযোগ বহাল রাখা হয়েছে। এমনকি আগে স্কিল্ড ওয়ার্কার ভিসায় কাটানো সময়ও আইএলআরের যোগ্যতা নির্ধারণে যুক্ত হতে পারে, যদি আবেদনকারী আবেদনকালে গ্লোবাল ট্যালেন্ট ভিসাধারী হন।

এই ভিসার আওতায় প্রতি ১২ মাসে সর্বোচ্চ ১৮০ দিন যুক্তরাজ্যের বাইরে অবস্থান করা যাবে। তবে ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন অথবা দ্য রয়্যাল সোসাইটির অনুমোদিত গবেষকদের গবেষণাসংশ্লিষ্ট বিদেশ সফর এ হিসাবের মধ্যে গণ্য হবে না।


নতুন সিদ্ধান্তের ফলে অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১-এ। তালিকায় রয়েছে অ্যাস্ট্রাজেনেকা, জাগুয়ার ল্যান্ড রোভার, জিএসকে, ব্রিস্টল মায়ার্স স্কুইব, জিনোমিকস ইংল্যান্ড, ওয়েলকাম ট্রাস্ট স্যাঙ্গার ইনস্টিটিউট, আইবিএম, আর্ম, কোয়ান্টিনাম, অক্সফোর্ড কোয়ান্টাম সার্কিটস, জিকেএন অ্যারোস্পেস, লিওনার্দো ইউকে, ইউকে অ্যাটমিক এনার্জি অথরিটি, দ্য ফ্যারাডে ইনস্টিটিউশন এবং ন্যাশনাল নিউক্লিয়ার ল্যাবরেটরিসহ বিভিন্ন গবেষণা ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান।

এসব প্রতিষ্ঠান উন্নত উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা , কোয়ান্টাম প্রযুক্তি, জীবনবিজ্ঞান, পরিচ্ছন্ন জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি এবং সৃজনশীল শিল্পসহ উচ্চ প্রবৃদ্ধির বিভিন্ন খাতে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করছে।

যুক্তরাজ্যের বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস বলেন, বিশ্বের সেরা মেধাবীদের জন্য যুক্তরাজ্য ইতোমধ্যেই অন্যতম আকর্ষণীয় গন্তব্য। গ্লোবাল ট্যালেন্ট ভিসার আওতা বাড়ানোর ফলে দেশটির উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানের গবেষক নিয়োগে আরও বেশি সুযোগ পাবে।

ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশনের অধ্যাপক ক্রিস্টোফার স্মিথ বলেন, এই উদ্যোগ ওষুধ, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন খাতে গবেষণা ও উদ্ভাবনকে আরও গতিশীল করবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   যুক্তরাজ্য  অভিবাসন  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: