পাবনায় দুই গরুসহ যুবদল কর্মী আটক

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনা সদর উপজেলার কোমরপুর এলাকা থেকে চুরি করা দুটি গরুসহ শরিফুল ইসলাম প্রধান নামের এক যুবদল কর্মীকে আটক করেছে সদর

2026-08-08T13:22:31+00:00
2026-08-08T13:22:31+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
পাবনায় দুই গরুসহ যুবদল কর্মী আটক
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:২২ পিএম 
পাবনায় দুই গরুসহ যুবদল কর্মী আটক। ছবি : সময়ের আলো
পাবনা সদর উপজেলার কোমরপুর এলাকা থেকে চুরি করা দুটি গরুসহ শরিফুল ইসলাম প্রধান নামের এক যুবদল কর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে কোমরপুর সীমান্ত বাজার এলাকায় ওই যুবদল কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার করা হয়। পরে ওই যুবদল নেতাকে আটক করে পুলিশ।

আটক শরিফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালি উপজেলার আড়ুয়া বাধা এলাকার বাসিন্দা কিন্তু সে ভোটার পাবনা সদরের। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। জেলা যুবদলের পরিচয়ে তার নিজের ছবিসংবলিত ব্যানারের ছবি পাওয়া গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার ওই এলাকায় একজনের গরু চুরি হয়। ঘটনাটি মৌখিকভাবে সদর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। এরমধ্যে ওই এলাকায় চুরি করা গরু প্রবেশের গোপন খবর আসে পুলিশের কাছে। পরে অভিযান চালিয়ে যুবদল কর্মী শরিফুলের বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুটি গরু উদ্ধার করা হয়।

আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, আমরা চাই অপরাধীর বিচার হোক। সে যেই হোক না কেনো। দল অপরাধী তৈরি করে না। অপরাধীরা দলে মিশে থাকে। সেক্ষেত্রে তার দায় দল বা সংগঠনের ওপর বর্তায় না।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, শরিফুলকে আটক করে থানায় আনা হয়েছে। তার দলীয় কোনো পরিচয় রয়েছে কি না জানা নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শরিফুলের থেকে এই চক্রে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। যাচাই করে তাদের গ্রেফতার চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, দুটি গরুর একটির মালিকের সন্ধান আমরা পেয়েছি। তার থেকে মামলা নেওয়া হবে। এরপর আইনহত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   পাবনা  গরু  যুবদল কর্মী  আটক  চোর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: