পিএসসিতে নিয়োগ পেলেন নতুন ৪ সদস্য

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন চার সদস্য নিয়োগ দিয়েছে সরকার। নবনিযুক্তরা হলেন মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. ফেরদৌস

2026-08-08T14:07:32+00:00
2026-08-08T14:07:32+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পিএসসিতে নিয়োগ পেলেন নতুন ৪ সদস্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:০৭ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন চার সদস্য নিয়োগ দিয়েছে সরকার। নবনিযুক্তরা হলেন মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তারা পদে থাকবেন। তবে এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই তাদের মেয়াদের শেষ সময় হিসেবে গণ্য হবে।


নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে।

নতুন চার সদস্য যোগ দেওয়ায় পিএসসিতে এখন চেয়ারম্যানসহ মোট সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন। এর মধ্যে চেয়ারম্যান ছাড়া সদস্য রয়েছেন ২০ জন।

সরকারি চাকরিতে নিয়োগের জন্য বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন, ফল প্রকাশ এবং নিয়োগের জন্য সুপারিশ করার দায়িত্ব পালন করে পিএসসি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   পিএসসি  নিয়োগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: