বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি : এফবিআইয়ের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ক্রীড়া ডেস্ক

খেলা

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের রঙিন আলো আর জাঁকজমকপূর্ণ পরিবেশের পেছনে ছিল এক থমথমে নিরাপত্তার শঙ্কা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই

2026-08-08T14:12:33+00:00
2026-08-08T14:12:33+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
খেলা
বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি : এফবিআইয়ের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:১২ পিএম 
মেসি । ছবি : সংগৃহীত
সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের রঙিন আলো আর জাঁকজমকপূর্ণ পরিবেশের পেছনে ছিল এক থমথমে নিরাপত্তার শঙ্কা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে অংশ নেওয়া তারকা ফুটবলার, কোচ এবং রেফারিরা টুর্নামেন্টজুড়ে দফায় দফায় প্রাণনাশের হুমকি ও তীব্র হয়রানির শিকার হয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্রের (আইপিসিসি) একটি গোপন নথির সূত্র ধরে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘প্রেনসা ইবেরিকা’ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত নথির তথ্য অনুযায়ী, টুর্নামেন্টজুড়ে সবথেকে বেশি প্রাণনাশের হুমকির মুখে পড়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। টেক্সাসের ডালাস বিমানবন্দরে পুলিশকে ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি দাবি করেন, তারা হাতে বানানো বোমা ও এআর-১৫ রাইফেল নিয়ে মেসির ওপর হামলার উদ্দেশ্যে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। পরবর্তীতে মিসরের বিরুদ্ধে ম্যাচের আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলার হুমকি দেওয়া হয় এবং ম্যাচের মাঝেও বোমাতঙ্কে বিস্ফোরক বিশেষজ্ঞ টিম দিয়ে তল্লাশি চালাতে হয়।

অন্যদিকে, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে ছিল তীব্র নিরাপত্তা শঙ্কা ও হয়রানি। হিউস্টনে রোনালদোর হোটেল কক্ষে অনুপ্রবেশের চেষ্টা এবং তার গতিবিধির ওপর সন্দেহজনক নজরদারির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ। এছাড়া টরন্টো ও মিয়ামিতে ভক্তদের অতি-উৎসাহী অনুপ্রবেশ চেষ্টা ও মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনাও ঘটে।

রোনালদো । ছবি : সংগৃহীত

রোনালদো । ছবি : সংগৃহীত


নথিতে আরও জানা যায়, শুধু মেসি-রোনালদোই নন, মাঠের ভুল ও বাদানুবাদের কারণে অন্যান্য তারকাদের ওপরও নেমে আসে মারাত্মক হুমকি:

কিলিয়ান এমবাপ্পে : প্যারাগুয়ের সঙ্গে বাদানুবাদের জেরে দেশটিতে এমবাপ্পের প্রতিকৃতি পোড়ানো হয় ও হুমকি দেওয়া হয়।

আলেকজান্ডার সরলথ ও জামিনটন ক্যাম্পাজ : গোল ও পেনাল্টি মিসের কারণে স্ত্রীসহ প্রাণনাশের হুমকি পান সরলথ; আর ভয়ে দেশে ফিরতে পারেননি কলম্বিয়ার ক্যাম্পাজ।

দক্ষিণ কোরিয়া দল : প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর কোচ হং মাইওং-বোসহ পুরো দলকে কড়া পুলিশ প্রহরায় দেশে পাঠাতে হয়।

আর্জেন্টিনা–মিসর ম্যাচেও নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল । ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা–মিসর ম্যাচেও নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল । ছবি : সংগৃহীত


সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ হুমকির শিকার হন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার। আর্জেন্টিনা-মিসর ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের পর তার ব্যক্তিগত নম্বরে প্রায় ৬,০০০ হুমকিমূলক বার্তা পাঠানো হয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে, ফ্রান্সে ওই রেফারি ও ভিএআর (VAR) দায়িত্বে থাকা উইলি দেলাজোদ এবং তাদের পরিবারের সুরক্ষায় আলাদা পুলিশি পাহারা বসাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

সময়ের আলো/টিকে


  বিষয়:   বিশ্বকাপ  মেসি  বোমা  হুমকি  এফবিআই  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: