সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা : প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিআরটিএর মাধ্যমে

2026-08-08T15:18:12+00:00
2026-08-08T15:19:45+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা : প্রবাসী কল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:১৮ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৩:১৯ পিএম
হাসপাতালে দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নিচ্ছেন মন্ত্রী। ছবি : সময়ের আলো
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিআরটিএর মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীদের ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

শনিবার (৮ আগস্ট) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে তাদের খোঁজখবর নেন মন্ত্রী। এ সময় তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, কারও গাফিলতি ছিল কি না এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয়ে সুপারিশ করবে। 


উল্লেখ্য, শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের খাসিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হন। 

দুর্ঘটনাকবলিত ইউনিক ও বেঙ্গল পরিবহনের বাস দুটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর বিআরটিএ জানিয়েছে, বেঙ্গল পরিবহনের স্লিপিং বাসটির অনুমোদিত নকশার পরিবর্তন ছিল। এসি বাসের অনুমোদন নিয়ে তা স্লিপিং বাসে রূপান্তর করা হয়। 

পুলিশের প্রাথমিক ধারণা, বাসের বেপরোয়া গতি এবং উভয় বাসের চালকের ঘুম ঘুম ভাব দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। তবে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

সময়ের আলো/মহু


  বিষয়:   সিলেট  বাস  দুর্ঘটনা  নিহত  পরিবার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: