কুলাউড়ায় চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মজুরি বৃদ্ধি, শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ বন্ধ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায়

2026-08-08T16:18:20+00:00
2026-08-08T16:23:23+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুলাউড়ায় চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৪:২৩ পিএম
চা শ্রমিকদের গণবিক্ষোভ। ছবি : সময়ের আলো
মজুরি বৃদ্ধি, শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ বন্ধ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মবিরতি ও গণবিক্ষোভ করেছেন দিলদারপুর চা বাগানের শ্রমিকরা। দাবি বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৮ আগস্ট) সকালে প্রায় ২ ঘণ্টা কাজে যোগ না দিয়ে বাগানের শতাধিক শ্রমিক এ কর্মসূচি পালন করেন। পরে বাগান এলাকায় গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শ্রমিকরা জানান, জাতীয় সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি অবিলম্বে কার্যকর করতে হবে। একইসঙ্গে শ্রম অধিদফতরের অযাচিত ও অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান তারা।


বাগান পঞ্চায়েতের অ্যাডহক কমিটির সভাপতি সিতারাম কলের সভাপতিত্বে এবং বিকাশ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত গণবিক্ষোভে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংস্কার কমিটির সদস্যসচিব জনক লাল দেশোয়ারা জনি, যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, চা শ্রমিক নারী ফোরামের নেত্রী গীতা রাণী কানু, বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি বিকাশ চাষা, ক্লিবডন চা বাগানের শ্রমিক নেতা অজিত গোয়ালা, দিলদারপুর চা বাগানের নারী শ্রমিক পঞ্চমী ভূমিজ, পূরবী রায়, পপি রিখিয়াপনসহ আরও অনেকে।

তারা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হলে এর নেতিবাচক প্রভাব চা শিল্পের ওপরও পড়বে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   কুলাউড়া  চা  শ্রমিক  গণবিক্ষোভ  দাবি  আন্দোলন  হুঁশিয়ারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: