বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৫

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) রাত ৯ টার দিকে

2026-08-08T16:30:40+00:00
2026-08-08T16:30:40+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৫
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:৩০ পিএম 
বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৫। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী আকিব (২৫) ও আতিকুল (২৫) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী জানান, মোটরসাইকেল আরোহী আকিবের ডান পায়ে এবং আতিকুলের মাথা ও বাম হাতে আঘাত লেগেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। এছাড়া সিএনজির যাত্রী শেখ আফিলা (৫), আহমদ উল্লাহ (২০) ও মো. নয়ন (১৮) প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে গেছেন।


স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে আলী আহমদ কমিশনার সড়কের আকুবদণ্ডী হাওলা দরবার এলাকায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী এবং সিএনজির তিন যাত্রী আহত হন।

আহত সবাই পোপাদিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   বোয়ালখালী  সিএনজি  মোটরসাইকেল  সংঘর্ষ  আহত  চট্টগ্রাম  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: