ঝিনাইগাতি সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্ত এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের

2026-08-08T16:59:23+00:00
2026-08-08T17:00:28+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঝিনাইগাতি সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:৫৯ পিএম 
জব্দ করা ভারতীয় মদ। ছবি : সংগৃহীত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্ত এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মদ জব্দ করা হয়। তবে, এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।


পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ছোট গজনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত এসব মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নূর মোহাম্মদ জানান, এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/মহু


  বিষয়:   ঝিনাইগাতি  সীমান্ত  ভারতীয় মদ  জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: