প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সোমবার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সোমবার (১০ আগস্ট) হতে পারে বলে জানা

2026-08-08T17:02:02+00:00
2026-08-08T17:40:47+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সোমবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৫:৪০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সোমবার (১০ আগস্ট) হতে পারে বলে জানা গেছে। 

শনিবার (৮ আগস্ট) বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এটিই হবে প্রথম সাক্ষাৎ। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১২ জুন ঢাকায় পৌঁছান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন।


কলকাতা থেকে দীনেশ ত্রিবেদী প্রথমে ভারতের বনগাঁয় যান। পরে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের বেনাপোলে প্রবেশ করেন। প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসা ও অন্যান্য নথিপত্র যাচাই শেষে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মিনাল ত্রিবেদী।

বেনাপোল সীমান্তে তাকে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের উপহাইকমিশনার আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে সড়কপথে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ভারতের নতুন হাইকমিশনার।

এরও আগে, গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তার আনুষ্ঠানিক নিয়োগপত্র গ্রহণ করেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

বার্তায় জানানো হয়, হাইকমিশনার ডেসিগনেট দীনেশ ত্রিবেদী ৫ জুন ২০২৬-এ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার নিয়োগের জন্য ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটারস্ অব ক্রিডেন্স গ্রহণ করেন।

গত এপ্রিলের শেষের দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে ভারত সরকার।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রধানমন্ত্রী  ভারত  হাইকমিশনার  সৌজন্য সাক্ষাৎ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: