জবির হামলার ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বলল প্রশাসন

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনাকে ‘কতিপয়

2026-08-08T19:15:51+00:00
2026-08-08T20:53:15+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
জবির হামলার ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বলল প্রশাসন
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:১৫ পিএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ৮:৫৩ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনাকে ‘কতিপয় শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা’ হিসেবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি পুনর্ব্যক্ত করার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের কাছে থাকা তথ্য ও ভিডিও ফুটেজ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ আগস্ট কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রধান অতিথি এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই শহীদ ইকরামুল হক সাজিদের মা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আলোচনা সভা চলাকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামের বাইরে কতিপয় শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনও তথ্য, ছবি বা ভিডিও ক্লিপ কারও কাছে থাকলে তা [email protected] ই-মেইল ঠিকানায় আগামী ১১ আগস্ট বিকাল ৪টার মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য বা ভিডিও পাঠানোর সময় প্রেরকের পরিচয় উল্লেখ করতে হবে, তবে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   জবি  হামলা  ধাওয়া-পাল্টা ধাওয়া  প্রশাসন 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: