ইয়াবাসহ ২ ছাত্রদল নেতা আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ পিস ইয়াবাসহ বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২) ও সাংগঠনিক সম্পাদক ছাদেক আলীকে (২৩)

2026-08-08T20:13:29+00:00
2026-08-08T20:13:29+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ইয়াবাসহ ২ ছাত্রদল নেতা আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:১৩ পিএম 
ইয়াবাসহ ২ ছাত্রদল নেতা আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। ছবি : সময়ের আলো
শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ পিস ইয়াবাসহ বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২) ও সাংগঠনিক সম্পাদক ছাদেক আলীকে (২৩) ১৪ পিস ইয়াবাসহ আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (৮ আগস্ট) ভোররাত তিনটার দিকে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ও ছাদেক আলী কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন ও ছাদেক আলী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার খবরে রাত তিনটার দিকে হ্যান্ডেল মোড়ে তাদের পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে দুইজনকে ধরে একটি ঘরে আটক করে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ইয়াবাসহ তাদের পুলিশের হাতে সোপর্দ করেন এলাকাবাসী।


নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ইয়াবা  ছাত্রদল নেতা আটক  গণধোলাই  পুলিশে সোপর্দ  শেরপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: