একাদশে ভর্তি কীভাবে, আবেদন শুরু কবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

আগামী ১০ আগস্ট প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এরপরই একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। তবে এ বছর

2026-08-08T20:52:16+00:00
2026-08-08T20:52:16+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
একাদশে ভর্তি কীভাবে, আবেদন শুরু কবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:৫২ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ১০ আগস্ট প্রকাশিত হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এরপরই একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। তবে এ বছর একাদশে ভর্তি প্রক্রিয়া কেমন হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি শিক্ষা বোর্ড।

বোর্ড কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সভায় একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে আলোচনা হয়েছে। সভায় আগের মতোই এসএসসির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এবার কোটা পদ্ধতিতে কিছু পরিবর্তন আসতে পারে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তির একটি ওয়েবসাইট থাকবে। সেখানে অনলাইনে আবেদন গ্রহণ এবং এসএসসি ও সমমান পরীক্ষার জিপিএ ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।


আবেদন ও ভর্তিপ্রক্রিয়া যেভাবে
কয়েক বছর ধরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এক্ষেত্রে নির্ধারিত ফি দিয়ে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করতে হয়। পরে শিক্ষার্থীর ফলাফল, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রম বিবেচনায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়।

এ পদ্ধতিতে শুধু কলেজ ও মাদরাসায় ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানে ভর্তি পৃথক প্রক্রিয়ায় সম্পন্ন হয়।

এদিকে, নটর ডেম, সেন্ট জোসেফ, হলি ক্রসসহ মিশনারি কয়েকটি কলেজ নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি নিয়ে থাকে। কলেজগুলোতে আবেদন ও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   একাদশ  ভর্তি  আবেদন 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: