হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে নতুন কয়েকটি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, যুক্তরাষ্ট্র তার

2026-08-09T12:17:59+00:00
2026-08-09T12:17:59+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১২:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে নতুন কয়েকটি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, যুক্তরাষ্ট্র তার আচরণ ‘সংশোধন’ না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলবে না।

শনিবার (৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে পরিষদের সচিব ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদরের একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া যাবে না এবং ইরান ও অঞ্চলটির সশস্ত্র মিত্রদের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

এ ছাড়া ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ‘সম্পূর্ণ ক্ষতিপূরণ’ দেওয়া এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান।

ইরান বিদেশে আটকে থাকা দেশটির সম্পদ ‘শর্তহীনভাবে’ ছাড়ারও দাবি করেছে।

হরমুজ প্রণালি নিয়ে সমঝোতার আগে অবরোধ প্রত্যাহারে রাজি নয় যুক্তরাষ্ট্র। তবে ইরানের নতুন দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।

গত জুনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী চুক্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণের বিষয়টি চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে রাখার কথা বলা হয়েছিল। একই সঙ্গে ইরানের জব্দ করা সম্পদ নিয়েও আলোচনার কথা রয়েছে।

এদিকে হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ওমানের সঙ্গে আলাদা একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই নৌপথটি ইরান ও ওমানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  যুদ্ধ  হুমুজ প্রণালী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: