বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

সারাদেশ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু হানিফ ব্যাপারী (৬৪) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায়

2026-08-09T13:45:47+00:00
2026-08-09T13:45:47+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:৪৫ পিএম 
বাগেরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত। ছবি : সময়ের আলো
বাগেরহাটের শরণখোলা উপজেলায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু হানিফ ব্যাপারী (৬৪) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ভ্যানচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকালে বাগেরহাট-শরণখোলা সড়কের শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ ব্যাপারী উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের নুরুল ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তার সামনে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চালকসহ চারজন যাত্রীই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।


স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফ ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। অন্যদিক, আহত বাকি তিনজনকে প্রথমে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটিকে শনাক্ত ও আটকের জন্য পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাগেরহাট  বাসের ধাক্কা  ভ্যানযাত্রী  নিহত  খুলনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: