বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাট সংবাদদাতা

সারাদেশ

বাগেরহাটে অব্যবহৃত পুকুর থেকে মধ্য বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে

2026-08-07T16:43:07+00:00
2026-08-07T16:43:07+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাট সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৪৩ পিএম 
প্রতীকী ছবি
বাগেরহাটে অব্যবহৃত পুকুর থেকে মধ্য বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের জাফর ইকবালেরে পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত সাত দিন আগে ওই পুকুরে ফেলা হয়েছে ওই মরদেহ। ওই নারীর বয়স আনুমানিক ৩৮-৩৯ বছর হবে। তার পরনে ছিল পায়জামা ও হলুদাভ ম্যাক্সি। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, মরদেহ পচে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কি না তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে পরিকল্পিতভাবে ওই পুকুরে ফেলে গেছে। পুকুরটি যেহেতু ব্যবহৃত হতো না, তাই পুকুরটিকে তারা নিরাপদ ভেবেছে।


ওই নারীর পরিচয় জানার জন্য সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   বাগেরহাট  পুকুর  নারী  অর্ধগলিত মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: