বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মান্নান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শাকপুরা চৌমুহনী

2026-08-09T14:27:42+00:00
2026-08-09T14:27:42+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ২:২৭ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মান্নান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শাকপুরা চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মান্নান পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ডের মিয়ার বাপের বাড়ির মো. জাগের হোসেনের ছেলে। চার ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। মান্নান শাকপুরা প্রবর্তক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, মান্নানের খিঁচুনি রোগ ছিল। এ কারণে ক্লাস চলাকালে প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। পরে প্রায় দুই বছর আগে তার পরিবার তাকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।


নিহতের বাবা জাগের হোসেন জানান, শনিবার সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের অগোচরে মান্নান বাড়ির পাশের পুকুরে চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর পুকুরপাড়ে তার একটি জুতা পাওয়া যায়। পরে পুকুরে খোঁজ করে মান্নানকে উদ্ধার করা হয়।

স্বজনরা তাকে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, সকাল ১১টার দিকে পুকুরে ডুবে যাওয়া ১৩ বছর বয়সী এক শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়

সময়ের আলো/জোই
  বিষয়:   বোয়ালখালী  পুকুরে ডুবে  শিশুর মৃত্যু  সময়ের আলো  চট্টগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: