নিহতদের বিচারের দাবিতে সমাবেশে সাঘাটায় যাচ্ছেন ডা. শফিকুর রহমান

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গত ২১ জুন সন্ত্রাসী হামলায় নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় আগামীকাল সোমবার (১০ আগস্ট)

2026-08-09T15:52:18+00:00
2026-08-09T15:52:18+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিহতদের বিচারের দাবিতে সমাবেশে সাঘাটায় যাচ্ছেন ডা. শফিকুর রহমান
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম 
ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
গত ২১ জুন সন্ত্রাসী হামলায় নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলায় আগামীকাল সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জনসমাবেশ। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদেও এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় শুরু হবে এই জনসমাবেশ।

সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের জেলা নায়েবে আমীর মো. আব্দুল ওয়ারেছ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর আব্দুল করিম এমপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।


এ ছাড়া সমাবেশে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ জানান, গাইবান্ধা জেলার সাতটি উপজেলার জামায়াতে ইসলামী ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেবেন। নিহত দুই ব্যক্তির বিচারের দাবিকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে এবং নেতাকর্মীদের মধ্যে জনসমাবেশে সরব উপস্থিতি নিশ্চিতের প্রস্তুতি।

সময়ের আলো/জোই
  বিষয়:   নিহত  বিচারের দাবি  সমাবেশ  সাঘাটা  গাইবান্ধা  ডা. শফিকুর রহমান  জামায়াত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: