‘পাহাড়ে সংঘাত ও বিভাজন চাই না’

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

‘আমরা পাহাড়ে সংঘাত ও বিভাজন চাই না। চাই না আদিবাসী জনগণ ও রাষ্ট্রের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব বাড়ুক’-আন্তর্জাতিক আদিবাসী দিবসের

2026-08-09T16:37:49+00:00
2026-08-09T16:38:47+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘পাহাড়ে সংঘাত ও বিভাজন চাই না’
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:৩৭ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৪:৩৮ পিএম
কেএস মং মারমা। ছবি : সময়ের আলো
‘আমরা পাহাড়ে সংঘাত ও বিভাজন চাই না। চাই না আদিবাসী জনগণ ও রাষ্ট্রের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব বাড়ুক’-আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে এ কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা।

রোববার (৯ আগস্ট) ‘আদিবাসীদের জীবন-জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ করা’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে।

এদিন সকালে বান্দরবান আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে স্থানীয় রাজার মাঠে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকেরা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইং চ প্রু মাস্টার।


পরে বাংলাদেশ আদিবাসী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি ডা. মং উষাথোয়াইয়ের সভাপতিত্বে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা।

সমাবেশে বক্তারা বলেন, কৌশলগত কারণে পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমল থেকে এ অঞ্চল নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। এখনো বিভিন্ন ভূঁইফোড় সংগঠন পার্বত্য চট্টগ্রামের মূলধারার আন্দোলন ও পার্বত্য চুক্তির বিরোধিতা করে যাচ্ছে।

সমাবেশে সরকারের কাছে ৩ দফা দাবিও তুলে ধরা হয়। দাবিগুলো হলো- পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ ও কার্যকর বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ, চলমান সংবিধান সংশোধন প্রক্রিয়ায় আদিবাসীদের যথাযথ সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা এবং আদিবাসীদের নিয়ে কোনো নীতি, আইন বা প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা।

বক্তারা বলেন, আদিবাসীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না।

অনুষ্ঠানে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক কৃপা ত্রিপুরা, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তীসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়া বান্দরবানে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা, বম, লুসাই, খুমীসহ ১১টি জনগোষ্ঠীর নারী-পুরুষ বর্ণিল সাজে অনুষ্ঠানে অংশ নেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার মাঠে গিয়ে শেষ হয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   পাহাড়  সংঘাত  বিভাজন  বান্দরবান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: