বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম কালাম (৩৫) নামে যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল।রোববার

2026-08-09T17:34:39+00:00
2026-08-09T17:35:32+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সারাদেশ
বাগেরহাটে ১০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৩৪ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৫:৩৫ পিএম
জাহিদুল ইসলাম কালাম। ছবি : সংগৃহীত
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম কালাম (৩৫) নামে যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল।

রোববার (৯ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে পৌরসভার বারইখালী এলাকার হোটেল আল হেলালের ৪ নম্বর কক্ষ থেকে ওই যুবককে আটক করা হয়। জাহিদুল ইসলাম কালাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। 


মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘এ ঘটনায় র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মো. বদর উদ্দিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। একইসঙ্গে জাহিদুল ইসলামের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা, নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।’

কালামের বিরুদ্ধে কক্সবাজার টেকনাফ ও ঢাকার যাত্রাবাড়ি থানাসহ দেশের বিভিন্ন থানায় মোট ১৪টি মাদকের মামলা রয়েছে বলেও জানিয়েছে থানা পুলিশ। 

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বারইখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। 

সময়ের আলো/মহু


  বিষয়:   বাগেরহাট  ইয়াবা  যুবক  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: